নাহিদ-আখতারের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি

নাহিদ-আখতারের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৭:৪৫

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘন্টাব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করেছে বলে বৈঠকের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

হাসনাত আব্দুল্লাহ-সারজিস আলম

বৈঠক সূত্রে আরও জানান গেছে, ‘চিফ অর্গানাইজার’ বা প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।

তবে, যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading