তেজগাঁওয়ে ৫০০ সুবিধা বঞ্চিতের মাঝে জামায়াতের ইফতার ফুড প্যাকেট বিতরণ

তেজগাঁওয়ে ৫০০ সুবিধা বঞ্চিতের মাঝে জামায়াতের ইফতার ফুড প্যাকেট বিতরণ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৭:০০

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও উত্তর থানার উদ্যোগে আসন্ন মাহে রমজান উপলক্ষে পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নাখালপাড়া রেলগেটে সুবিধা বঞ্চিতদের মাঝে এই ইফতার ফুড প্যাকেট বিতরণ করা হয়।

সংগঠনের থানা আমির ও ২৫নং ওয়ার্ড কমিশনার প্রার্থী হাফেজ মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রাসিবুল হক নাসিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মুহাম্মদ হেমায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক ও হাতিরঝিল অঞ্চল সহকারী পরিচালক মুহাম্মদ আতাউর রহমান সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- থানা কর্মপরিষদ সদস্য মোফাজ্জল হোসেন রকি, ইউনুস শেখ, শ্রমিক নেতা কাজী মুজিবুর রহমান।

উপস্থিত ছিলেন- থানা কর্ম পরিষদ সদস্য মহসিন খান, রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি নোমান উদ্দিন, আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading