বাংলাদেশি ২ নারীকে হস্তান্তর করল বিএসএফ

বাংলাদেশি ২ নারীকে হস্তান্তর করল বিএসএফ
জরিনা বেগম (৪২) এবং শিউলি খাতুন (৪৮)

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৭: ০৫
ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) পতাকা বৈঠকের মাধ্যেমে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

ওই দুই নারী হলেন- বরিশালের উজিরপুর থানার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের নুরুল হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার কালিয়া থানার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন দুই বাংলাদেশি নারী। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফ। দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে আটক দুই জনকে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তে সুসম্পর্ক বজায় রাখতে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে বিজিবি ও বিএসএফ।

ইউডি/আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading