নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, আপডেট ১৮:৪০

পানির পাম্প, টেম্পুর চাকা দিয়ে নিজে বিমান বানিয়ে নিজেই উড়ে সাড়া ফেলেছেন মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকার জুলহাস মোল্লা। তার বিমান উড্ডয়ন দেখতে যমুনার তীরে ভিড় করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী শত শত মানুষ।

টানা চার বছরের চেষ্টায় আরসি বিমান তৈরি করেন জুলহাস মোল্লার। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে বিমানটি সফলভাবে উড্ডয়ন করেন জুলহাস।

জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও নদীভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করছেন জুলহাস।

জুলহাস জানান, এর আগে কয়েকটি তৈরি করলেও সফলতা পাননি। অতঃপর এই বিমানটি তৈরি করে দেশের মধ্যে তিনিই প্রথম সফলভাবে উড়িয়েছেন। বিমানটি তৈরি করতে দেশীয় প্রযুক্তি পানির পাম্প, টেম্পুর চাকাসহ অন্যান্য দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading