চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ মার্চ, ২০২৫, আপডেট ১০:১০

চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব আসতেই রিয়াল মাদ্রিদের ধার টের পাওয়া যাচ্ছে। লিগে বাজে সময় কাটানো লস ব্লাঙ্কোসরা ইউরোপ সেরার লড়াই অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচের জয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার রাতে অ্যাথলেটিকোর মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের ৪ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করেন দলটির ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো। প্রথমার্ধেই ওই গোল শোধ করে ম্যাচে ফেরে ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো। ৩২ মিনিটে গোল শোধ করেন ম্যানসিটি থেকে রোজি ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। কিন্তু সমতা ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো। ঘরের মাঠের সুবিধা নিয়র লিডেও যেতে পারেনি। ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজ গোল করে জয় এনে দেন রিয়ালকে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading