বৈশ্বিক মানে উন্নীত করতে শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

বৈশ্বিক মানে উন্নীত করতে শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ মার্চ, ২০২৫, আপডেট ১৯:১৩

দেশের বিভিন্ন খাতে কর্মরত লাখো শ্রমিকের জীবন মানের উন্নয়নে বিদ্যমান শ্রম আইন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশন সামনে রেখে বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ থেকে ২০ মার্চ জেনিভায় এই অধিবেশন হবে। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের ইতিবাচকভাবে কাজ করতে হবে এবং লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা এখানে কোনো অজুহাত দেওয়ার জন্য আসিনি।” তিনি শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে অনলাইনে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে তার আইএলও অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি বলেন, “শ্রম খাতে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, আমরা এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাইনি।”

অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগ সচিব শেখ আবু তাহের এবং আইএলওর বাংলাদেশ প্রতিনিধি তুয়োমো পাউতিয়াইনেন বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া জেনিভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading