কানাডা আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে: ট্রুডো

কানাডা আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে: ট্রুডো

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, আপডেট ০৮:২০

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, অদূর ভবিষ্যতেও কানাডা আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের একদিন পর বৃহস্পতিবার তিনি এ কথা বলেছেন।

ট্রুডো জানান, কানাডা শুল্কের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে। তার লক্ষ্য হলো ব্যবস্থাগুলো অপসারণ করা।

তিনি বলেছেন, “আমি নিশ্চিত করতে পারি যে, আমরা অদূর ভবিষ্যতে আমেরিকার শুরু করা বাণিজ্য যুদ্ধের মধ্যে থাকব।

কানাডা দুদিন আগে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের আমেরিকার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ট্রাম্প প্রশাসন তাদের শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত এই ব্যবস্থাগুলো বহাল থাকবে বলে জানিয়েছে ট্রুডো।

১ ফেব্রুয়ারি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার (৪ মার্চ) থেকেই নতুন এই শুল্ক কার্যকর হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading