ঈদ উপলক্ষে অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মচারীরা

ঈদ উপলক্ষে অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মচারীরা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৬:০০

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন অগ্রিম পাবেন। আগামী ২৩ মার্চ তাদের এই বেতন দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এরই মধ্যে প্রজ্ঞাপন ইস্যু হয়ে গেছে। 

সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারদের ২০২৫ সালের মার্চ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ প্রদান করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading