এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের

এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৫:১৮

অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদান এবং রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান করা পিরামিড,পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) অন্যতম বৈশিষ্ট্য। যার মাধ্যমে গ্রাহকের বিনিয়োগ হারানোর নজির রয়েছে। তাই এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করেছে।

এতে বলা হয়, বিগত সময়ে দেশে কিছু প্রতিষ্ঠানের বিধি বহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ, রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটেছে । এছাড়া অস্বাভাবিক মূল্যছাড়ে বিভিন্ন ই-কমার্সে পণ্য বিক্রির নামে প্রতারণার নজিরও রয়েছে।
 
এ ধরনের অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদান এবং রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান করা পিরামিড বা পঞ্জি স্কিমের বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য, যা অতীব ঝুঁকিপূর্ণ ও গ্রাহকের বিনিয়োগ হারানোর নজির রয়েছে। এ ধরনের প্রতারণামূলক ব্যবসায় লাভ থেকে মুনাফা না দিয়ে একদল গ্রাহকের বিনিয়োগের অর্থ থেকে আরেক দল গ্রাহককে তথাকথিত মুনাফা দেয় হয়।
 
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ ধরনের প্রতারণা মানিলন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ। অতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ব্যতীত আমানত সংগ্রহ তথা ব্যাংক ব্যবসা পরিচালনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ৩১ (১) এর প্রদত্ত নির্দেশনার লঙ্ঘন।
 
সাম্প্রতিক সময়েও একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় তা বর্তমানে অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহক স্বার্থ সুরক্ষা বিবেচনায় দেশের জনসাধারণকে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে নিরুৎসাহিত ও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিচ্ছে। এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সংবাদ জানা থাকলে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার জন্য জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ করা যাচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading