নির্বাচনের ৩ বছর পর ইউপি সদস্যের শপথ
উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১১:৪০
নির্বাচনের ৩ বছর পর শপথ নিলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য নূরুল হাসান তপু ।
সোমবার (১০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম এ শপথ বাক্য পাঠ করান।
নূরুল হাসান তপু ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশ নিলে ১ ভোটে তাকে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তিনি এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে বিচারক ভোট পুনঃগননার আদেশ দেন।
পরে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর উভয়পক্ষের উপস্থিতিতে ভোট গণনা করে তপুকে ৫৩৩ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।
ইউডি/কেএস

