প্রবাসীদের জন্য অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং পদ্ধতিকে বিবেচনা করা হচ্ছে : ইসি সানাউল্লাহ

প্রবাসীদের জন্য অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং পদ্ধতিকে বিবেচনা করা হচ্ছে : ইসি সানাউল্লাহ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ ২০২৫, আপডেট ১৫:৩০

সব প্রবাসী যাতে ভোট দিতে পারেন, সেজন্য প্রক্সি ভোটিং পদ্ধতিকে অধিক কার্যকর মনে হচ্ছে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর কাছে। তিনি বলেছেন, প্রবাসীদের ভোটের জন্য অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং পদ্ধতিকে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদের করতে হবে।

সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ওআইসিভুক্ত ১০ দেশের ১২ প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ইসি সানাউল্লাহ বলেন, আর বড় পরিসরে আমাদের প্রবাসীদের ভোট দেওয়াতে যদি চাই, তাহলে প্রক্সি ভোটিং ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না। কারণ বাকি যে দুটো বিকল্প রয়েছে- এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেলে ডেপ্লয় হয়ত করা যাবে না।”

তিনি বলেন, আমাদের দেশে শারীরিক প্রতিবন্ধীরা আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়ে থাকেন। জমিজমাও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে করা হয়ে থাকে। তিনি আরও বলেন, “পোস্টাল ব্যালটটা বর্তমানে অকার্যকরী। অনলাইন পদ্ধতি নিয়ে আজও তাদের সঙ্গে আলোচনা হয়েছে। মিশরের রাষ্ট্রদূত জানালেন, তাদের অভিজ্ঞতা ভালো নয়, তারা চালু করে অনলাইন ভোট বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের প্রতিনিধি বলেছেন, তাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো, পূর্ণাঙ্গভাবে অনলাইনে চালুর অবস্থানে নেই তারা।

আগামী এপ্রিলের শুরুতে বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সানাউল্লাহ। তিনি বলেন, উন্নয়ন সহযোগী দেশ বা সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হচ্ছে, মতবিনিময় হচ্ছে। তারই ধারাবাহিকতায় ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। তারা আজ এসেছিলেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ ও আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেসব কাজ হাতে নিয়েছি, সেসব অবহিত করেছি। পাশাপাশি বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading