মায়ের ‘মূল্যবান পরামর্শ’ জানালেন রাভিনা কন্যা

মায়ের ‘মূল্যবান পরামর্শ’ জানালেন রাভিনা কন্যা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, আপডেট ০৮:২০

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির সঙ্গে ঘর বেঁধেছেন পদ্মশ্রী জয়ী এ অভিনেত্রী। এ দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে কন্যা ও পুত্র সন্তান রয়েছে। রাভিনার কন্যা রাশা চলতি বছরের শুরুতে বলিউডে পা রেখেছেন।

অভিনেত্রী রাভিনার বাবার নাম রবি ট্যান্ডন। তিনিও প্রখ্যাত পরিচালক-প্রযোজক। জীবদ্দশায় নানাভাবে মেয়েকে পথ দেখিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ার ও অর্জিত অভিজ্ঞতা থেকে মেয়েকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন রাভিনা। মায়ের পরামর্শকে ‘গোল্ডেন অ্যাডভাইস’ বলে মন্তব্য করেছেন রাশা।

কিছুদিন আগে ফিল্ম ফেয়ারকে সাক্ষাৎকার দেন রাশা থাদানি। মায়ের মূল্যবান পরামর্শের বিষয়ে এই অভিনেত্রী বলেন, “কেবল চলচ্চিত্রেই নয়, সাধারণ জীবনেও বিনয়ী হওয়া জরুরি। তবে আমার নানা আমাকে যে কথা বলেছিলেন, আমার মা-ও তা মেনে চলেছেন। আমার সঙ্গেও তা পুনরাবৃত্তি করেছেন। আর তা হলো— ‘সেটে পরিচালক হলেন বস। তুমি শুধু চুপচাপ শুনবে। কোনো মতামত দেওয়ার দরকার নেই, না। তোমাকে আত্মসমর্পণ করতে হবে, পরিচালক যা বলেন তা শুনতে হবে। কারণ তার একটি লক্ষ্য আছে এবং তিনি জানেন তিনি কী করছেন।”

‘আজাদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে রাশা থাদানির। সিনেমাটির ট্রেইলারে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। যদিও প্রেক্ষাগৃহে মুক্তির পর সাড়া ফেলতে পারেনি অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমা। এতে রাশার বিপরীতে অভিনয় করেন অজয় দেবগনের ভাগনে আমান দেবগন।

রাবিনা ট্যান্ডনের কন্যার আসল নাম রাশা নয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাশাবিশাখা। ‘রাশা’ শব্দের অর্থ বৃষ্টির প্রথম ফোঁটা এবং ‘বিশাখা’ শব্দের অর্থ শিব।

পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রতি রাশার আগ্রহ রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন মিউজিক কনসার্টেও দেখা যায় তাকে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন রাশা। গানও গাইতে পারেন ১৯ বছরের এই অভিনেত্রী। সংগীত এবং থিয়েটারের প্রতি তার এই ভালোবাসার সম্পূর্ণ কৃতিত্ব রাশা তার নানা রবি ট্যান্ডনকে দিয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading