৯৪ কোটি টাকায় ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

৯৪ কোটি টাকায় ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, আপডেট ১৪:২৫

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ৯৪ কোটি টাকা।

মঙ্গলবার (১৮ মার্চ) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।

মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন ও মেসার্স পায়েল ট্রেডার্সের কাছ থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯৪ কোটি ২৩ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৪ টাকা ২৩ পয়সা।

এর মধ্যে মদিনার কাছ থেকে কেনা হবে ৫ হাজার মেট্রিক টন এবং পায়েলের কাছ থেকে কেনা হবে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল।

ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব মসুর ডাল বিক্রি করা হবে।

সভায় মসুর ডাল ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), রাইস ব্রান তেল ও চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading