খুলনার পিকচার প্যালেস মার্কেটে অগ্নিকাণ্ড

খুলনার পিকচার প্যালেস মার্কেটে অগ্নিকাণ্ড

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ মার্চ, ২০২৫, আপডেট ১০:৫৫

খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে গেছে

বুধবার (১৯ মার্চ) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই মার্কেটে অন্তত ৫০টি দোকান ছিল বলে জানা গেছে।

দীকান ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে কোনও ধারণা পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে।ইউডি

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading