সিন্ডিকেটের প্রমান মিললে ব্যবস্থা নেবে সরকার: আসিফ মাহমুদ

সিন্ডিকেটের প্রমান মিললে ব্যবস্থা নেবে সরকার: আসিফ মাহমুদ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ মার্চ, ২০২৫, আপডেট ১৭:৫০

হামজা চৌধুরীকে ছাপিয়ে আলোচনায় এখন ফাহমিদুল ইসলাম। ইন্ডিয়ার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে এই বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ানকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। ফলে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প থেকে সরাসরি ইতালি ফিরে গেছেন এই ১৮ বছর বয়সী। কোচ কাবরেরা জানিয়েছেন, এখনো জাতীয় দলে খেলার উপযুক্ত না হওয়ায় তাকে রাখা হয়নি। কিন্তু দেশের ফুটবল সমর্থকরদের দাবি, সিন্ডিকেটের কারণে বাদ দেয়া হয়েছে ফাহমিদুলকে। সমর্থকরা ফাহমিদুল ইস্যুতে আন্দোলনের শুরু করলে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী। এসময় তার সঙ্গে উপস্থিত হয়ে ফুটবলে সৃষ্ট চলমান সঙ্কট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। আলোচনাকালে আসিফ মাহমুদ জানান, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ ব্যাপারে জানা গেছে।

সাক্ষাতে আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফিকেশনে বাংলাদেশ দলের অংশগ্রহনের আগে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা করেন ক্রীড়া উপদেষ্টা ও বাফুফে সভাপতি। সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগ সমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতির নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

এই সাক্ষাতে আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফিকেশনে বাংলাদেশ দলের অংশগ্রহনের আগে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা করেন ক্রীড়া উপদেষ্টা ও বাফুফে সভাপতি। সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগ সমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতির নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

তাবিথ আউয়াল আরো বলেন, ‘সৃষ্ট সঙ্কট কোন সঙ্কট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, ও প্রতিভাবান তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের ‍মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’

আলোচনায় সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিত অভিযোগ এবং ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমান পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীর জাতীয় দলে অন্তর্ভূক্তিকে আশা জাগানিয়া বলে উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসের প্রশংসা করেন হামজাও। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’

সবশেষে যে কোন সঙ্কট মোকাবেলায় বাফুফেকে আরো সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভূক্তি দলকে আরো আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading