শাহরুখ-প্রিয়াঙ্কাসহ আইপিএলের উদ্বোধনীতে মাঠে থাকছেন যারা

শাহরুখ-প্রিয়াঙ্কাসহ আইপিএলের উদ্বোধনীতে মাঠে থাকছেন যারা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ মার্চ, ২০২৫, আপডেট ১৯:২০

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএলের ১৮তম আসর শুরু হতে যাচ্ছে ২২ মার্চ থেকে। কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের আসর। আর প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের সন্ধ্যাকে রঙিন করতে প্রস্তুত বলিউড তারকারা।

ইন্ডিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও! এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন।

অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও উপস্থিতি হতে পারেন বলে শোনা যাচ্ছে।

এর আগেই জানা গিয়েছিল এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। ওয়ান রিপাবলিক পারফর্ম করবে করণ অউজলা ও দিশা পাটানির সঙ্গে।

এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল-চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্‌ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে দলগুলো। আইপিএলের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী ২৫ মে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading