দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন : উপদেষ্টা মাহফুজ

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন : উপদেষ্টা মাহফুজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, আপডেট ২১:৪৫

রাজনৈতিক দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (২১ মার্চ) নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেছেন, নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। ’৭২ ও ’৭৫-এ দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভ্যুত্থানের পর অন্তঃকোন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading