প্যালেস্টাইনে গণহত্যা ও মুসলিম নিপীড়নের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ
উত্তরদক্ষিণ। শুক্রবার (২১ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৪৫
প্যালেস্টাইনে গণহত্যা এবং ইন্ডিয়ার নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে পটুয়াখালীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখা।
শুক্রবার (২১ মার্চ) সকালে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গনে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসির বাংলোর সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম, ইসলামি ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আমিন বিন সুলতান প্রমুখ।
অপর দিকে জুমার নামাজের পর পৌর শহররর বনানীর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামি ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিতাস মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।এতে বক্তব্য রাখেন, বরিশাল মহানগর শিবিরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আব্দুল্লাহ আন নাহিয়ান , সাবেক জেলা সভাপতি রফিকুল ইসলাম বাসার, জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর, সেক্রেটারি তামিম হাসান।
এসময় বক্তারা ,ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরব লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ইউডি/এবি

