ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত, শিগগিরই কাউন্সিল

ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত, শিগগিরই কাউন্সিল

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ মার্চ, ২০২৫, আপডেট ১২:৪০

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কমিটি ভেঙে দিয়েছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে তিনি জানান, অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) -এর বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বলে জানান রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ মে কাউন্সিলরদের সরাসরি ভোটে ডা. হারুন আল রশীদ সভাপতি এবং ডা. মো. আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২৪ সালের ২৫ মে এই কমিটির মেয়াদ শেষ হয়। মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading