এবার ঈদ মাতাতে আসছেন শিহাব শাহীন

এবার ঈদ মাতাতে আসছেন শিহাব শাহীন

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৪৪

শিহাব শাহীন, রোমান্টিক নির্মাণে তার জুড়ি মেলা ভার। রোমান্সের পাশাপাশি ড্রামা, থ্রিলার, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল সব ধরনের কাজ করে নিজেকে বহু আগেই সব্যসাচী নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন তিনি। এবারের ঈদে তিন মাধ্যমেই সরব থাকছেন এই নির্মাতা। একইসঙ্গে ইউটিউব, ওটিটি এবং বড় পর্দা মাতাতে আসছেন তিনি।

‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার প্রায় ১০ বছর পর ‘দাগি’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ এর দ্বিতীয় সিজন এবং বড় পর্দায় ‘দাগি’ সিনেমা।

এ বিষয়ে শিহাব শাহীন বলেন, ‘দর্শকের সঙ্গে এঙ্গেইজ করতে পারলেই আমি খুশি, এটা আমার সব কনটেন্টের ক্ষেত্রেই। গল্পে দর্শকদেরকে এঙ্গেইজ করতে পারাটাই আমার মূল চ্যালেঞ্জ।’

একইসঙ্গে আসছে অনেকগুলো কাজ। এতে একটার জন্য অন্যটি ক্ষতিগ্রস্থ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে তা মনে হয় না। ইউটিউব কিংবা ওটিটিতে কাজ দেখবে বলে যে সিনেমা হলে যাওয়া যাবে না, বিষয়টা তো এমন না।

আমার সিনেমাটা একদম পরিবার নিয়ে দেখার মতো। পরিবার কেন্দ্রিক গল্প, পাশাপাশি বিনোদনমূলক। দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার জন্য যায়, এটা একদমই তেমন সিনেমা। আর ওটিটির জন্য ওটিটির মতো করেই কনটেন্ট বানিয়েছি, যেটা নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ছিল। যেহেতু এটা ‘সিন্ডিকেট’ ইউনিভার্সের অংশ, দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে।’

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading