১৫২ সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন

১৫২ সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন

উত্তরদক্ষিণ। শনিবার (২৯ মার্চ), ২০২৫, আপডেট ১৮:৫০

চলতি বছর বাংলাদেশের হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ওটি বা ল্যাব অ্যাসিসটেন্ট নিয়ে ১৫২ সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করা হয়েছে।

চিকিৎসক দল গঠন করে সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। সমন্বিত হজ চিকিৎসক দলে ৬৯ জন চিকিৎসক, ৪৪ জন নার্স, ২৪ জন ফার্মাসিস্ট ও ১৫ জন ওটি বা ল্যাব অ্যাসিসটেন্ট রয়েছেন। গত বছর সমন্বিত হজ চিকিৎসক দল ছিল ১৮৯ সদস্যের।

আদেশে বলা হয়, সমন্বিত হজ চিকিৎসক দলের সদস্যদের দায়িত্ব হবে হজযাত্রীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে দলের সদস্যদের হজ করার সুযোগ নেই।

কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনোভাবেই স্বামী/স্ত্রী/সন্তান/আত্মীয়কে সঙ্গে নিতে ও রাখতে পারবেন না। দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গসহ অসদাচরণের কারণে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের কাছে সুপারিশ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading