ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

উত্তরদক্ষিণ। বুধবার (২ এপ্রিল), ২০২৫, আপডেট ২০:০০

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ইন্ডিয়ার আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।

গত মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে চীন ও ইন্ডিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দনবার্তা বিনিময় করা হয়।

২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।

অভিনন্দন বার্তায় সি বলেছেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।

শি আরও বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তার দেশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading