সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৩ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:২০

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, চোরাকারবারী ও মাদক ব্যবসা বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (২ এপ্রিল) দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস বাজারে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগীসহ এলাকার শত শত নারী-পুরুষ।

এসময় ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন আবুল কালাম হাওলাদার, মোহাম্মদ হানিফ হাওলাদার, মোহাম্মদ রুবেল মোল্লা, শাহানারা বেগম প্রমুখ।

তারা দাবি করেন, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রাহাত হাওলাদার, মোহাম্মদ আবুল ওহাব, মোঃ শাহ জামাল ও মোঃ ফরহাদ হোসেন বাবুসহ অন্যান্য সহযোগীরা এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপরাধমূলক কাজ করছেন। তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বক্তারা বলেন, তাদের নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও অদৃশ্য ক্ষমতাবলে জামিনে থেকে এলাকাবাসীদের নানা ভয়ভীতি সহ হুমকি প্রদান করছেন তারা। মানুষজনকে অযথা মারধর করাসহ বিভিন্ন ভাবে হয়রানী করছেন। যার কারণে সাধারণ মানুষের এলাকায় থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading