৯ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

৯ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

উত্তরদক্ষিণ। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১২:০২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির ফেরদৌস রহমান। তিনি বলেন, গত ২৯শে মার্চ থেকে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।

ঈদুল ফিতরের টানা ৯দিন ছুটি শেষে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারত থেকে চাল-ডাল, মসলাজাতীয় পণ্যসহ নানা পণ্য আমদানি হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading