সরকারি কর্মচারী বাতায়নে ব্যক্তিগত তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি নয়
উত্তরদক্ষিণ। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:৪০
সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য সদ্য তোলা রঙিন ছবিসহ হালনাগাদ না করলে পদোন্নতির বিষয়ে বিবেচনা করা হবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব–উল–আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসের পিডিএসের সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসের পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাঁদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।
ইউডি/এআর

