ট্রাম্পের শুল্ককাণ্ড: বিকল্প বাজার খুঁজবে চীন

ট্রাম্পের শুল্ককাণ্ড: বিকল্প বাজার খুঁজবে চীন
আমেরিকা-চীন বৈরিতা

কিফায়েত সুস্মিত। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:১২

আমেরিকায় নিজেদের পণ্য প্রবেশে বাড়তি শুল্কারোপের বিরুদ্ধে এরই মধ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছে চীন। নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ নিরাপদ রাখতে নানা ধরনের শক্তিশালী পদক্ষেপ অব্যাহত রাখবে বেইজিং। আমেরিকার শুল্কের বিরুদ্ধে ঘোষিত সরকারের নীতির আলোকে শনিবার (০৫ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে পাল্টা শুল্ক আরোপ করেন। চীনের ওপর আরোপ করা হয় অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। ফলে এখন চীন থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে গুনতে হবে ৫৪ শতাংশ শুল্ক। ট্রাম্পের বাড়তি শুল্ক ঘোষণার পর গত শুক্রবার আমেরিকার যেকোনো পণ্য আমদানিতে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক ঘোষণা করে চীন। এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্রতর হলো।

গুও জিয়াকুন

শনিবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক ফেসবুক পোস্টে লিখেছেন, পুঁজিবাজার কথা বলতে শুরু করেছে। সঙ্গে তিনি শুক্রবার আমেরিকার পুঁজিবাজারের দরপতনের একটি ছবি যুক্ত করেন। শনিবার এক বিবৃতিতে চীনের স্বাস্থ্যসেবা ও বস্ত্র থেকে শুরু করে ইলেকট্রনিকস খাতের বিভিন্ন বাণিজ্য সংগঠন এক বিবৃতিতে এক জোট হয়ে আমেরিকার বিকল্প বাজার খোঁজার ঘোষণা দিয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক আমেরিকার মূল্যস্ফীতিকে আরও ভয়াবহ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading