বক্স অফিসের দৌড়ে কী ক্লান্ত সালমান-রাশমিকা?

বক্স অফিসের দৌড়ে কী ক্লান্ত সালমান-রাশমিকা?

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:৩১

সালমান খান-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। আগে থেকে আলোচনায় থাকলেও মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সমালোচকরা।

এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির রেটিং খুব একটা ভালো নয়। চলচ্চিত্র সমালোচক ঋষভ সুরি বলেন, “সালমান খান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামগ্রিকভাবে ‘সিকান্দার’ সেই ঈদি সিনেমা নয়।”

অন্যদিকে, বক্স অফিসে ‘সিকান্দার’ সিনেমার যাত্রা মোটামুটিভাবে শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ছে এটি। একেবারে তলানিতে ঠেকেছে। বলা যায়, বক্স অফিসের দৌড়ে ক্লান্ত সালমান-রাশমিকা। গত ৯ দিনে কত টাকা আয় করেছে চলুন তা জেনে নিই—স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘সিকান্দার’ আয় করে (নিট) ২৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২৯ কোটি রুপি, তৃতীয় দিনে ১৯.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ৯.৭৫ কোটি রুপি, পঞ্চম দিনে ৬ কোটি রুপি, ষষ্ঠ দিনে ৩.৫ কোটি রুপি, সপ্তম দিনে ৪ কোটি রুপি, অষ্টম দিনে ৪.৭৫ কোটি রুপি, নবম দিনে ১.৭৫ কোটি রুপি।

৯ দিনে যার মোট আয় দাঁড়ায় ১০৪.২৫ কোটি রুপি (নিট)। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ১২১.৬৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী আয় করেছে ১৬৮.৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩৮ কোটি ৯৮ লাখ টাকার বেশি)। ‘সিকান্দার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading