ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, আপডেট ১২:০৫

বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জামির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গতকাল বুধবার নির্বাচনসহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ছয় কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন।

১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে কমিশন। তাদের উদ্দেশ্য হচ্ছে সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলে একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন করা, যার ভিত্তিতে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৩ মার্চ বিএনপি তাদের সংস্কার বিষয়ক মতামত জমা দেয়। তারই পরবর্তী ধাপ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ঐকমত্য কমিশন ৩৭টি রাজনৈতিক দল ও জোটকে পাঁচটি সংস্কার কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ সংবলিত ছক আকারে ‘স্প্রেড শিট’ পাঠিয়ে মতামত চেয়েছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading