সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:৫০

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাইফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক চেয়ারম্যান। ঋণের নামে এ ব্যাংক থেকে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল গতকাল বৃহস্পতিবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের আবেদন করা হয়। প্রভাব খাটিয়ে তা মঞ্জুর ও পরে টাকা তুলে আত্মসাৎ করা হয়। এই ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করে ইম্পেরিয়াল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিং নামের কাগুজে প্রতিষ্ঠান। ব্যবসার চলতি মূলধনের জন্য ঋণ নেওয়া হলেও টাকা ভিন্ন খাতে খরচ করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, হাজী আবু কালাম, ইউনুছ আহমদ, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, মো. শাহ আলম, রোকসানা জামান চৌধুরী, বশির আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, ক্ল্যাসিক ট্রেডিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলম, ইমিনেন্ট ট্রেডিংয়ের মালিক শেখ ফুরকানুল হক চৌধুরী, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আব্দুল আজীজ, মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিছাবাহল আলম, ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আরফানুল ইসলাম, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আনিছুল ইসলাম, সাবেক এফএভিপি ও ব্যবস্থাপক (পরিচালন) আনিসুর রহমান এবং সাবেক সিনিয়র অফিসার মুনতাকা মুহাম্মদ সাইয়্যিদ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading