বর্তমান সংবিধানের অধীনে কোনো সরকার বৈধ নয়: ফরহাদ মজহার

বর্তমান সংবিধানের অধীনে কোনো সরকার বৈধ নয়: ফরহাদ মজহার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:০০

বর্তমান সংবিধানের অধীন গঠিত সরকারকে বৈধ বলে মনে করেন না কবি ও চিন্তক ফরহাদ মজহার।

শুক্রবার (১৮ এপ্রিল) প্রেসক্লাবে ইমাজিনেক্সট আয়োজিত জাতীয় সংস্কৃতি : প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন তিনি।

ফরহাদ মজহার বলেন, ‘এই সংবিধানের অধীন গঠিত সরকারকে আমি বৈধ মনে করি না। আমি জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকব–প্রশ্নই আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

তিনি বলেন, দেশের সংস্কৃতিকে অন্তর্ভুক্তিমূলক মানদণ্ডে পৌঁছাতে হলে জাতীয়ভাবে সকল সম্প্রদায় ও বিশ্বাসের মানুষকে এক হতে হবে এবং একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ফরহাদ মজহার বলেন, ‘কেন আমি বারবার গণ-অভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লব বিদ্যমান আইন বা সংবিধান বাতিল করে নতুন ব্যবস্থা পত্তন করে। কিন্তু এই গণ-অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়নি, বরং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকেই বহাল রেখেছে।’

তার মতে, বাংলাদেশের বর্তমান সংবিধান ও শাসনব্যবস্থা জনগণের প্রকৃত প্রতিনিধি নয় এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জনগণকেই সোচ্চার হতে হবে। তিনি বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading