ইউক্রেনে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইউক্রেনে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

উত্তরদক্ষিণ। শনিবার (১৯ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৫৫

ইউক্রেনে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (১৯ এপ্রিল) ক্রেমলিন জানিয়েছে, খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে এক তরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন আরও জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) থেকে যুদ্ধবিরতি কার্যকর শুরু হবে এবং সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় আরও বলেছে, ইস্টার উপলক্ষে ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে বলে আশা করছে তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading