পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:৫০

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো।

রবিবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয়। উভয়পক্ষ বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, জনগণের সঙ্গে যোগাযোগ, বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেন।

সাক্ষাতে ইউনান প্রদেশ ও চট্টগ্রামের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading