ইন্ডিয়ার স্পাই ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

ইন্ডিয়ার স্পাই ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:০০

পহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ইন্ডিয়ার কোয়াড্রোকপ্টার (স্পাই ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় এ ঘটনা ঘটে।

জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণরেখায় নজরদারি করার সময় পাকিস্তান সেনাবাহিনী ইন্ডিয়ার কোয়াড্রোকপ্টারটিকে বাধা দেয় এবং গুলি করে ভূপাতিত করে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ শত্রুর সীমান্ত পেরিয়ে গুপ্তচরবৃত্তির ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। এই ঘটনা সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতিকেই প্রমাণ করে।

সূত্রগুলো আরও জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেয়ার জন্য সম্পূর্ণ সতর্ক রয়েছে।

এই ঘটনায় ইন্ডিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২২ এপ্রিল ইন্ডিয়ার নিয়ন্ত্রিত পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। দুই দেশ এরইমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

এছাড়া জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ইন্ডিয়া ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা পাঁচ রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading