আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ মে, ২০২৫, আপডেট ১:৩৫

জয়পুরহাটে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ সরকার বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন।

শনিবার (৩ মে) বেলা ১১টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাচুর মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক মো. ফিরোজ আলমগীর।
 
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক দমন-পীড়ন, ভোটাধিকার হরণ ও মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করেছে। দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে দলটি।
 
তারা আরও বলেন, আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হওয়া উচিত এবং দলটিকে অবিলম্বে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
 
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সংগঠক ওমর আলী বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. বোরহান উদ্দিন, উপজেলা সংগঠক অধ্যক্ষ সাহেব আলী, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক সেলিম ও পাঁচবিবি উপজেলা সংগঠক আতিকুর রহমান আতিক।
 
বক্তারা দেশের সব সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading