সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ইন্ডিয়া: আখতার হোসেন

সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ইন্ডিয়া: আখতার হোসেন

উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ মে, ২০২৫, আপডেট ১:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গত ১৬ বছরে দেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। পররাষ্ট্রনীতিতে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশের আত্মমর্যাদার বার্তা আন্তর্জাতিক মহলে বিশেষ করে প্রতিবেশী ইন্ডিয়ার কাছে যথাযথভাবে উপস্থাপিত হয়নি। পরিবর্তিত প্রেক্ষাপটে যখন এ দেশের মানুষ তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে, ঠিক তখনই ইন্ডিয়া সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে।

শনিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি পুরোনো মাঠে যুবসমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের আগ্রাসনবাদী মনোভাব এমনভাবে কাজ করেছে, তারা এ দেশের মানুষকে মানুষ মনে করেনি। কারণ বাংলাদেশের আত্মমর্যাদা পুরোপুরি ইন্ডিয়ার কাছে বিকিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। দেশের মানুষ এখন মর্যাদার প্রশ্নে একাট্টা। সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখছে। এটি ২৪-এর গণঅভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

তিস্তা ইস্যু নিয়ে আখতার হোসেন বলেন, ‘উত্তরের তিস্তা নদী নিয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে।’ পাশাপাশি এখানকার অর্থনৈতিক অঞ্চলগুলো দৃশ্যমান করতে সরকারকে দ্রুত মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রংপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading