বিএনপির সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত

বিএনপির সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ মে, ২০২৫, আপডেট ১৩:১৫

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন।

রবিবার (৪ মে) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়েছে, এখনও চলছে।

বৈঠক বিএনপি মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ যোগ দিয়েছেন।

তবে, এখন পর্যন্ত বৈঠকের আলোচনা বিষয়বস্তু সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading