গাজীপুরে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হাসনাত

গাজীপুরে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হাসনাত

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ মে, ২০২৫, আপডেট ১৯:৩৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে হাসনাত রক্তাক্ত হয়েছেন বলেও জানান তিনি।

রবিবার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছার নির্দেশ দেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে ‌লোকেশন দিচ্ছি।’

সারজিসের পোস্ট অনুযায়ী হাসনাতের গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলা চালানো হয়েছে।

এরআগে, গত বছরের ২৭ ও ২৮ নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইলে হাসনাতের গাড়িকে চাপা দেয়ার চেষ্টা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading