ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ মে, ২০২৫, আপডেট ১৩:৫০

মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটির আহ্বায়ক যুগ্মসচিব (বিধি-১ অধিশাখা)।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), যুগ্মসচিব (সংগঠন ও ব্যবস্থাপনা-৩ অধিশাখা), যুগ্মসচিব (বাজেট ব্যবস্থাপনা অধিশাখা)। উপসচিব (প্রশাসন-২ শাখা) কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ এর প্রস্তাবনা মোতাবেক মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানানো হয়েছে আদেশে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading