মির্জাগঞ্জে ইউপি সদস্যের ঘরে ডাকাতি

মির্জাগঞ্জে ইউপি সদস্যের ঘরে ডাকাতি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ মে, ২০২৫, আপডেট ১৫:৫০

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

রবিবার (৪ মে) রাত আনুমানিক ২ টার দিকে মির্জাগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য জাফর সিকদার এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাফর শিকদার জানান, রাত আনুমানিক ২ টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত তার ঘরের দক্ষিণ দিকের দরজা ভেঙে প্রবেশ করে তাকে বেধড়ক মারধর করে বেঁধে ফেলে।

তিনি আরো জানান, দেশীয় ধারালো অস্ত্রের মুখে তাকে বেঁধে রেখে, ডাকাতরা ফ্রিজ থেকে ফল কেটে খেতে খেতে মৃত্যুর ভয় দেখিয়ে তার বউ ও মায়ের কাছ থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং আলমারি ও ট্রাঙ্ক ভেঙে ২ লাখ ৮৫ হাজার টাকা ও মানিব্যাগে থাকা ১৭৫০ টাকাও কেড়ে নেয় ।

খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যান, মির্জাগঞ্জ থানার ওসি জনাব শামীম হাওলাদার । তিনি বলেন, ডাকাতদের আইনের আওতায় আনতে মির্জাগঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে এবং অত্র এলাকা সহ আশেপাশের এলাকা নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading