সর্বদলীয় বৈঠক ডেকেছে ইন্ডিয়া

সর্বদলীয় বৈঠক ডেকেছে ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৮ মে, ২০২৫, আপডেট ০৮:৪০

ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আজ বৃহস্পতিবার (৮ মে) একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। পাশাপাশি বেলা ১১টায় ইন্ডিয়ার মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠক আহ্বান করা হয়েছে।

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়ার গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বুধবার (৭ মে) নরেন্দ্র মোদি ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading