বিশ্ব গাধা দিবস আজ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৮ মে, ২০২৫, আপডেট ১২:১০
ছোটবেলা থেকে যে প্রাণীটির নাম আমাদের প্রায়ই শুনতে হয় সেটি হলো ‘গাধা’। অনেক সময় বোকা বোঝাতে, কখনও আবার পরিশ্রমী বোঝাতে। সাধারণত পরিশ্রমী প্রাণী গাধাকে বোকাসোকা বলেই মনে করে মানুষ।
তাই, আমাদের মানবসমাজে কোনো ভুল করলেই গাধার সঙ্গে তুলনা করা যেন একটি রীতি হয়ে দাঁড়িয়েছে! যদিও আমরা অনেকে গাধা দেখিনি। তবুও ব্যাঙ্গাত্মক হিসেবে কারও কারও উপাধি হয়ে দাঁড়ায় গাধা!
আপনাকেও হয়তো একদিন কেউ গাধা বলেছিল, সেই কথাতে বেশ কষ্টও পেয়েছিলেন। কিন্তু আজ সেই কষ্টের কথা ভুলে যান।
আজ যদি কেউ আপনাকে গাধার সঙ্গে তুলনা করেই ফেলে, তাহলে একটুও রাগ করবেন না। কারণ আজ বিশ্ব গাধা দিবস। প্রাণীটির প্রতি সচেতনতা ও ভালোবাসা তৈরির উদ্দেশ্যে প্রতি বছরের ৮ মে পালন করা হয় ‘বিশ্ব গাধা দিবস’।
পণ্য পরিবহণের ইতিহাসের সঙ্গে গাধার ইতিহাস গভীরভাবে জড়িত। মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গাধার। এছাড়া নির্মাণকাজ, কৃষিকাজে গাধাকে যুগে যুগে কাজে লাগানো হয়েছে। চিড়িয়াখানাতেও দর্শনার্থীদের আকৃষ্ট করে থাকে গাধা। প্রতিবছর ৮ মে বিশ্ব প্রাণীটি সম্পর্কে তথ্য ছড়িয়ে দিয়ে তাদের রক্ষার জন্য কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করা হয় ।
বিশ্ব গাধা দিবসে এই প্রাণীটির প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিষ্ময়কর প্রাণীটি যেন আমাদের গ্রহে বহু বছর ধরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটি নিশ্চিত করতে আমাদের সচেতন করে তোলে এ দিবস।
যেসব সংস্থা ও এনজিও গাধার খাদ্য ও পরিচর্যা করে থাকে। তাদেরকে অর্থ সাহায্য দিতে পারেন। আর নিজে নিজেকে বলতে পারেন, এই প্রাণীটি আসলে বোকা নয়, প্রাণীটি সব মেনে নেয়, অক্লান্ত পরিশ্রম করে। গাধার প্রতি চিন্তা-ভাবনা পাল্টে নিতে পারেন।
ইউডি/কেএস

