সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৭৭৬, মৃত্যু ৪

সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৭৭৬, মৃত্যু ৪

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৮ মে, ২০২৫, আপডেট ১৩:১০

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা সূত্রে জানা গেছে, ৮ মে ২০২৫ তারিখ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৬টি হজ ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,২০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়া মোট হজযাত্রীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন। তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী। আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। এছাড়াও মো. শাহজাহান কবীর (৬০),থানা মোহাম্মদপুর, জেলা ঢাকা, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল ২০২৫, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে ২০২৫।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং তা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading