চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল

চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ মে, ২০২৫, আপডেট ১৮:০০

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেলে তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি।

পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
  
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
  
সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন। মিছিলগুলোতে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading