ইন্ডিয়া-পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

ইন্ডিয়া-পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ মে, ২০২৫, আপডেট ১২:১০

আমেরিকার মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইন্ডিয়া ও পাকিস্তান। শনিবার যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইন্ডিয়া। এ ঘটনায় শনিবার গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী।

তিনি বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তান দায়ী।

এর পরই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ আনে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক যুদ্ধবিরতিতে রবিবার বলেছে, ইসলামাবাদ যুদ্ধবিরদি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু পাকিস্তানে হামলা করে ইন্ডিয়াই উল্টো যুদ্ধবিরতি অমান্য করছে।

রাত হলেই সীমান্তে গোলাগুলি আর পালটাপালটি ড্রোন ছুঁড়ে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়া যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে। পরমাণু শক্তিধর দুই দেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যাওয়া ছিল শুধু সময়ের ব্যাপার।

শনিবার (১০ মে) ট্রুথ সোশ্যালে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছু সময়ের মাঝেই ইন্ডিয়া-পাকিস্তানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে।

তবে কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পালটাপালটি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এই দুই দেশ।

নয়াদিল্লির অভিযোগ, চুক্তি ভেঙে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। যার উপযুক্ত জবাব দিচ্ছে ইন্ডিয়ার সামরিক বাহিনী। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটা অভিযোগ পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির।

তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ইন্ডিয়া নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে।

দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে।

আমরা বিষয়টির ওপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সঙ্গে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে শনিবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ৪৮ ঘণ্টার জোরাল প্রচেষ্টায় ইন্ডিয়া-পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই জানিয়েছেন, ইন্ডিয়া ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

পোস্টে তিনি আরও বলেছেন, শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি (নরেন্দ্র মোদি) এবং শরিফের (শাহবাজ শরিফ) প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রনীতির প্রশংসা করি।

তিনি আরও বলেছেন, তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৪৮ ঘণ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কাটিয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading