বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়: আলী রীয়াজ

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়: আলী রীয়াজ

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ মে, ২০২৫, আপডেট ১৫:২৫

শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রবিবার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।

বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি দায় থেকে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা। তবে শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের মধ্যে শেখ হাসিনা তৈরিতে কোনো বাধা ছিল না। সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র কায়েম করা গেছে।’

বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

তিনি আরও বলেন, ‘উচ্চকক্ষের দায়িত্ব থাকবে মনিটরিং করা, এর বেশি ক্ষমতা দিলে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে।’

জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা রয়েছে বলেও জানান আলী রীয়াজ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading