দুদকের মুখোমুখি স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই কর্মকর্তা ও এনসিপির তানভীর
উত্তরদক্ষিণ। বুধবার, ২১ মে, ২০২৫, আপডেট ১২:৪০
তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২১ মে) সংস্থাটির আলাদা আলাদা অনুসন্ধানকারী কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে সকাল ১০টায় দুদকের সেগুনবাগিচা কার্যলয়ে হাজির হন তারা।
এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এনসিটিবি কাগজ সরবরাহে ৪শ কোটি টাকা কমিশন নিয়েছেন। এছাড়া ডিসি নিয়োগে তদবিরসহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এ নেতার বিরুদ্ধে।
অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
যদিও গতকাল মঙ্গলবার স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার নির্ধারিত তলবের দিন ছিল। একদিনে পরে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তারা।
ইউডি/এআর

