কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে, মূল্য নির্ধারণ বৃহস্পতিবার: উপদেষ্টা

কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে, মূল্য নির্ধারণ বৃহস্পতিবার: উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ মে, ২০২৫, আপডেট ১:৫৫

চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবছরের চেয়ে এবছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবছরের চেয়ে এবছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য তৎপর সরকার। এবছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading