ডিএসসিসির সব নাগরিক সেবা বন্ধ
উত্তরদক্ষিণ। বুধবার, ২১ মে, ২০২৫, আপডেট ১৮:৪০
বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থক ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।
একই সঙ্গে নগর ভবন তালাবদ্ধ থাকায় ভবনের ভেতরের সব সেবা বন্ধের পাশাপাশি যে আটটি আঞ্চলিক অফিস নগর ভবনের বাইরে রয়েছে সেগুলোও বন্ধ রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।
আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না।
ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।
ইউডি/এআর

