ঈদের আগে মিলবে নতুন টাকা, বাড়ছে নিরাপত্তা বৈশিষ্ট্য

ঈদের আগে মিলবে নতুন টাকা, বাড়ছে নিরাপত্তা বৈশিষ্ট্য

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ মে, ২০২৫, আপডেট ১২:৫৫

ঈদ সামনে রেখে কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে ২০, ৫০ ও ১ হাজার টাকার নতুন নোট। এগুলোয় থাকছে দেশের ইতিহাস ঐতিহ্য ও জুলাই আন্দোলনের ছবি। প্রথম ধাপে মোট ১ হাজার কোটি টাকা সমমানের নতুন নোট ছাড়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্যও।

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সাক্ষী হিসেবে দেয়ালে দেয়ালে থাকা নানা ডিজাইনের গ্রাফিতি এবারে নতুন টাকায় যুক্ত হয়েছে। এছাড়াও থাকছে ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। প্রথম পর্যায়ে বাজারে আসছে ২০ ও ৫০ টাকার নোট।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, দরপত্র প্রক্রিয়ায় সময় লাগায় ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। বর্তমানে প্রচলিত ৯ ধরনের নোটই নতুন করে ছাপানোর সিদ্ধান্ত হয়েছে। বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্যও।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সব ধরনের নোট একসঙ্গে ছাপানো সম্ভব না। তবে সবগুলো ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। ২-৩ ধরনের নোট চলতি মাসেই বাজারে আসবে। বাকিগুলো ধাপে ধাপে বাজারে আসবে।

বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত ১০০০ টাকার নোট ২ জুন বাজারে ছাড়া হবে। আর ঈদের পর আসছে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের অবয়ব সংবলিত ৫ টাকার নোট।

আরিফ হোসেন খান আরও বলেন, এর আগে নোটের ডিজাইন পরিবর্তন করা হলেও খুব একটা পরিবর্তন করা হতো না। তবে এবার কোনো কোনো নোটে বড় ধরনের পরিবর্তন হতে পারে।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading