আদালতে হাজিরা শেষে রিমান্ডে মমতাজ

আদালতে হাজিরা শেষে রিমান্ডে মমতাজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, আপডেট ১৪:৫০

কড়া পাহারায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা শেষে বেলা সাড়ে ১২টার দিকে তাকে রিমান্ডে নেওয়া হয়। এসময় তবে আদালত চত্বরে মমতাজ বেগমের ফাঁসির দাবিতে স্লোগান দেন জেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে মানিকগঞ্জ আদালত পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। হাজিরা শেষে সিংগাইরে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হবে ও হরিরামপুরে দুই দিনের রিমান্ডে নেওয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading